মধ্য আফ্রিকায় মরক্কোর শান্তিরক্ষী নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৪:০১
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলীয় বাঙ্গাসৌ নগরীতে রবিবারের হামলায় মরক্কোর এক শান্তিরক্ষী নিহত ও আরো তিনজন আহত হয়েছে। এ সহিংসতার জন্য খ্রিস্টানপন্থী মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘ। 
 
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এমআই-এনইউ-এসসিএ’র একটি সামরিক গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। দেশটি গৃহযুদ্ধের ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছে। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁকোইস বোজিজ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে সেখানে এ গৃহযুদ্ধ বাঁধে।
 
এমআই-এনইউ-এসসিএ জানায়, গ্রামে পানি সরবরাহে সহায়তা করতে মরক্কোর শান্তিরক্ষীরা পানির ট্যাঙ্ক ঘিরে রাখার দায়িত্ব পালন করার সময় এ হামলা চালানো হয়। জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু