ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। শনিবার অনুমোদিত হওয়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন দিপু।
হল শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুমোদন পাওয়া সাজ্জাদ হোসেন দিপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের মোঃ আজগার হোসেনের পুত্র। তিনি ঢাবিতে যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন (কপোতাক্ষ) এর ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করতে এ কমিটি ভূমিকা রাখবে।মোঃ সাজ্জাদ হোসেন দিপু একজন মেধাবী ছাত্র ও পরিশ্রমী কর্মী। আমরা এ কমিটিতে মেধাবী ছাত্র ও পরিশ্রমীদের মূল্যায়ন করেছি।
বাংলাদেশ ছাত্রলীগের মত একটি বৃহৎ সংগঠনে ঢাবির অমর একুশে হল ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক হতে পেরে তিনি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেন অমর একুশে হল ছাত্রলীগ এর সভাপতি আব্দুল জব্বার রাজের প্রতি। এছাড়া তাকে শুভেচ্ছা জানান নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো ইমরান হোসেন।
