এইচপির নতুন দুটি প্রিন্টার ডেস্কজেট জিটি সিরিজ

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:১৫
ফ্লোরা লিমিটেড এবং স্মার্ট টেকনলোজিস (বিডি) লি. এইচপি ইনকর্পোরেটের সঙ্গে নতুন এইচপি ডেস্কজেট জিটি অল-ইন-ওয়ান সিরিজের দুটি প্রিন্টার দেশের বাজারে এনেছে। বাসাবাড়িতে যারা বেশি মাত্রায় সর্বোচ্চ মানের প্রিন্ট চান তাদের জন্য এই ওয়্যারলেস ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার আনা হয়েছে। 
 
এইচপি ডেস্কজেট জিটি সিরিজের প্রিন্টারটিতে ৮০০০ পেইজ পর্যন্ত প্রিন্ট করা সম্ভব। এতে থাকা এইচপির মূল রঙ কালো এবং রঙিন কালি যা বিশেষভাবে লেখাকে স্পষ্ট, ভাইব্রান্ট গ্রাফিক্স এবং ছবিগুলো পানিরোধী করে তোলে। যা পেশাদার গুণমান নিশ্চিত করে। 
 
প্রিন্টারটির কালি পরিবর্তন করতে কোনো ঝামেলা করতে হয় না। এইচপির উদ্ভাবনী স্পিল-ফ্রি রিফিল প্যাক খুব সহজেই সেট করা যায়। কোনো ধরনের চাপাচাপি ছাড়াই এর কালির বোতল সহজেই প্রবেশ করানো যায়। কালির স্বচ্ছ বোতলে কতটুকু কালি আছে তা ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন। 
 
এখনকার দিনে কর্মপরিবেশ এমন হয়েছে যে, এখানে কেউ আর তারের জঞ্জাল রাখতে চান না। নতুন এই এইচপি ডেস্কজেট জিটি ৫৮২০ অল-ইন ওয়ান সিরিজের প্রিন্টারটি ব্যবহারকারীদের স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গেও দূর থেকে সংযুক্ত করে কাজ করার সুযোগ দেবে। প্রিন্টারটি কেবলমাত্র বক্স থেকে বাহির করে একটি মোবাইল ডিভাইস ব্যবহার করেই সেটআপ করা যায়। বাসায় ওয়্যারলেস নেটওয়ার্ক ছাড়াও ওয়াইফাই দিয়ে সরাসরি ব্যবহারকারীরা তাদের প্রিন্টারটি মোবাইলে সংযুক্ত করতে পারবেন। 
 
এর বাইরেও এইচপির অল-ইন-ওয়ান প্রিন্টারের রিমোর্ট অ্যাপ দিয়ে মোবাইলের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই মেইল থেকে স্ক্যান বা ক্লাউড স্টোরেজ থেকে কোনো কিছু পাঠাতে পারবেন। এটিতে খুব সহজেই বিভিন্ন ডিভাইস যেমন এয়ারপ্রিন্টের মাধ্যমে আইফোন এবং আইপ্যাড দিয়ে অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাব দিয়ে, উইন্ডোজ ৮, উইন্ডোজ ১০ এবং গুগল ক্রম অপারেটিং সিস্টেমে এটি প্রিন্ট করতে সক্ষম।
 
ডেস্কজেট জিটি ৫৮১০ অল-ইন ওয়ান মডেলটিও ডেস্কজেট জিটি ৫৮২০ অল-ইন ওয়ান এর মতোই কাজ করে। ডেস্কজেট জিটি ৫৮১০ অল-ইন ওয়ান মডেলে শুধু ওয়্যারলেস প্রযুক্তি নেই। এইচপি ডেস্কজেট জিটি সিরিজ বাসা বা অফিসে অথবা ছোট ব্যবসা পরিবেশের জন্য খুবই উপযোগী। প্রিন্টারটিতে প্রিন্ট করে অনেক সাশ্রয় করা সম্ভব। এ ছাড়া এর কালির বোতল সিস্টেমটি প্রিন্টের ক্ষেত্রে এবং রিফিল করার ক্ষেত্রে ব্যবহার করা খুবই সহজ।
 
এইচপি জিটি সিরিজের এই প্রিন্টারগুলো ফ্লোরা লিমিটেড এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের (রিটেইল পার্টনার) সাহায্যে সারা দেশে সরবরাহ করছে।
 
ইত্তেফাক/ইউবি