এইচএসসি পরীক্ষায় ফেল করায় যশোরের বাঘারপাড়ায় রুম্পা সরকার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রুম্পা উপজেলার বোয়ালিয়া গ্রামের সনাতন সরকারের মেয়ে। তিনি এ বছর ভাঙ্গুরা কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
রুম্পার কাকা গোকুল বিশ্বাস জানান, ফল প্রকাশের পর তার ফলাফল ফেল দেখে রবিবার বিকেলে রুম্পা বাড়িতে থাকা কীটনাশক পান করে।
ঘটনার পর বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুম্পাকে খুলনায় রেফার্ড করেন।
খুলনায় নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে রুম্পার মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খুলনায় রুম্পার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/নূহু
