“অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
এ সময় বৃক্ষ মেলা উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ:রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক, মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, সাবেক ছাত্র নেতা হারুন অর রশিদ রাসেল প্রমুখ।
ইত্তেফাক/নূহু
