মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ চীনা যুদ্ধবিমানের

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৩:৫৪
মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে দুটি চীনা যুদ্ধবিমান। গোয়েন্দা বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর। গত রবিবার পূর্ব চীন সাগরে এই ঘটনা ঘটে।
 
গতকাল সোমবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা যুদ্ধবিমান দুটি মার্কিন গোয়েন্দা বিমানের ৩০০ ফুটের কাছাকাছি চলে এসেছিল।
IMG0
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, চীনা যুদ্ধবিমান জে-১০ মার্কিন ইপি-৩ বিমানের কাছাকাছি চলে আসে। পরে চীনা বিমান দুটি গতিপথ পাল্টে অন্যদিকে চলে যায়। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু