মাসুম রেজাকে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৬:৪২
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার দেয়ার সময় মাসুম রেজাকে কিছু একটা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরে রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সেই কথাই জানিয়েছেন এ বছরের শ্রেষ্ঠ কাহিনীকার ও চিত্রনাট্যকার মাসুম রেজা।
 
এক স্ট্যাটাসে মাসুম রেজা লিখেছেন, ‘‘পুরস্কার হাতে তুলে দেয়ার সময় প্রধানমন্ত্রী বললেন ‘সিনেমাতে সবচেয়ে কঠিন কাজটা তোমাদের করতে হয়.. লেখার কাজ’.. পুরস্কার হাতে নেওয়ার আগেই আমার পুরস্কার পাওয়া হয়ে গেলো.. বললাম; আপনি কিন্তু আমার একটা নাটকের চরিত্র.. উনি বললেন; তাই! কোন নাটকে? আমি বললাম; আপনি নূর হোসেনের মাথায় হাত রেখে বলেছিলেন ‘জামাটা পরে নাও’ সেটা নিয়ে জীবন্ত পোস্টার নামে একটা নাটকে...
 
‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্যের জন্য এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দেশের মঞ্চ ও টেলিভিশন নাটকের তুমুল জনপ্রিয় এই নাট্যকার।

ইত্তেফাক/এএম।