সিম্ফনি এবার বাজার মাতাতে আনলো ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনি জেড-৯।
এই ফোনে থাকছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। সিম্ফনি জেড-৯ এ যার পিপিআই হচ্ছে ৪০০। এর ডিসপ্লে কোয়ালিটি শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং এ্যাংগেল, টাচ রেসপন্স।
সিম্ফনি জেড-৯ আছে মিডিয়াটেক এমটি ৬৭৫০। র্যাম থাকছে ৩জিবি এবং ইন্টারনাল স্টোরজ থাকছে ৩২জিবি। সব ধরণের এইচডি কোয়ালিটি গেমস খেলার সুবিধা থাকছে এই স্মার্টফোনটিতে।
সিম্ফনির এই ফোনে এ থাকছে ১৩এমপি+২এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে ৮ এমপি ক্যামেরা। ব্যাক ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার গুলো হচ্ছে নাইট মোড, সানসেট মোড, পোর্টরেইট মোড, নাইট পোর্টরেইট মোড, স্টাডি ফটো মোড, ফায়ার ওয়ার্কস মোড, স্পোর্টস মোড এবং ক্যান্ডল লাইট মোড। আর ডুয়াল ক্যামেরার স্পেশাল ফিচার বোকেহ মোড তো থাকছেই। পেছনের ক্যামেরা দিয়ে যেমন প্রাণবন্ত ছবি উঠবে ঠিক তেমনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও উঠবে অসাধারণ সব সেলফি।
তিন হাজার এমএএইস লি-পলিমার ব্যাটারি আছে এই স্মার্টফোনটিতে যা দিবে সারাদিন চার্জ থাকার নিশ্চয়তা। হ্যান্ডসেটটির অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার মাধ্যমে পাওয়া যাবে এ্যাপস লক করারও সুবিধা। মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করার সুবিধা সহ আরও কিছু সুবিধা থাকছে হ্যান্ডসেটটি। এই হ্যান্ডসেটটির সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটি আকর্ষণীয় ব্যাক প্যাক একদম ফ্রি। স্মার্টফোনটির দাম রাখা হচ্ছে মাত্র ১৪,৯৯০ টকা।
ইত্তেফাক/জামান
