বিএনপি বাঙালি জাতিকে শিক্ষিত করতে চায় না: ফারুক খান

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:২৪
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান-এমপি বলেছেন, বিএনপির নেত্রী তার ছাত্রদের সন্ত্রাস এবং চাঁদাবাজির কথা শিখিয়েছেন, বিএনপি বাঙালি জাতিকে শিক্ষিত করতে চায়না, বিশ্বের দরবারে উঁচু স্থানে দাঁড় করাতে চায় না। ২০১৩ সালে এবং ২০১৫ সালে দেখেছি বিএনপি কিভাবে ৯৩ দিন মানুষকে জালাও পোড়াও করেছে।'
 
তিনি বলেন, 'আমরা দেখেছি প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের কর্মীদের বই খাতা হাতে দিয়ে বলেছেন, তোমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করো আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।'
 
মঙ্গলবার মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে  উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহরিয়ার কবির বিপ্লবের সভাপতিত্বে ছাত্রলীগের সম্মেলনে ফারুক খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বলেন, 'আজকে ছাত্রলীগের সামনে লক্ষ্য ২১ সালের মধ্যে যে ভিশন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে উন্নতমানের দেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে সবচেয়ে বেশি কাজ করছে ছাত্রলীগ। আজ বিদায়ী ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলছি তোমরা এতদিন নিষ্ঠার সাথে কাজ করেছো, অনেক আত্মত্যাগ আছে তোমাদের, তোমাদের জন্য সহমর্মিতা রইল আর নতুনদের জন্য শুভ কামনা করছি।'
 
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন আমু, কাজী এনায়েত, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আরিদুল, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ কর্ম আশিকুর রহমান রনি, রেন্টু মীর প্রমুখ।
 
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ মুকসুদপুর উপজেলার তিনটি ইউনিট এর নতুন কমিটি ঘোষণা করেন। মুকসুদপুর  উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি রিফাতুল আলম মুছা, সহ-সভাপতি বুরহান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির, সাংগঠনিক সম্পাদক মারুপ, পৌর ছাত্রলীগ সভাপতি নিভেল, সহ-সভাপতি কুদরত, সাধারণ সম্পাদক শিপন মোল্যা, কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ, সাধারণ সম্পাদক নাইম কাজী। 
 
ইত্তেফাক/জামান