ভারতের মুম্বাইয়ে চারতলা ভবন ধসে পড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনার পরে নিখোঁজ আরো ৩০ জন ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চলছে।
১১ জনকে উদ্ধার করে ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নেয়া হয়েছে। মুম্বাই ফায়ার সার্ভিসের প্রধান প্রভাত রাহাংডালে বলেন, ঘাটকোপারের দামোদার পার্ক এলাকার এই ভবনটি ভেঙে পড়ার পরে ৩০-৪০ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে তাদের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।
মিউনিসিপ্যাল কর্মকর্তারা জানিয়েছেন, ভবনে একটি নার্সিং হোম ছিল। তবে নার্সিং হোমটিতে সংস্কারের কাজ চলছিল তাই এতে খুব বেশি রোগী ছিল না। এর আগে ২০১৫ সালে মুম্বাইয়ে একটি জরাজীর্ণ ভবন ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছিল।
ইত্তেফাক/সাব্বির
