মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের ঘনিষ্টরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরোক্ষভাবে সেশনসকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ প্রয়োগ করছেন। কিন্তু সেশনস পদত্যাগ করবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন বলেন, প্রেসিডেন্ট টুইটার বার্তার মাধ্যমে জেফ সেশনসের ওপর প্রকাশ্যে চাপ প্রয়োগ করছেন। প্রেসিডেন্ট নিজে সেশনসকে পদত্যাগ করতে বলবেন না।
গতকাল মঙ্গলবারও ট্রাম্প টুইটে বলেন, সেশনস খুব দুর্বল অবস্থানে আছেন। এর আগে সোমবার বলেন, অ্যাটর্নি জেনারেল কেন হিলারির বিরুদ্ধে তার মুছে যাওয়া ই-মেইল নিয়ে তদন্ত করছেন না? খবর রয়টার্স।
ইত্তেফাক/আনিসুর
