বাহুবলে ৪ শিশু হত্যা : ৩ জনের ফাঁসির আদেশ

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:২৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশুকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ ও ২ জনের ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আজ বুধবার সকালে এই আদেশ দেয়।
 
গত বছরে ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
 
নিখোঁজের পাঁচ দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া।
 
ইত্তেফাক/এমআই