অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা সংক্রান্ত কর্মশালা ২৯ জুলাই

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১২:২৬
 
‘অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা’ শীর্ষক এক বিচার বিভাগীয় কর্মশালা আগামী ২৯ জুলাই সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
 
প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জলাই শনিবার সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূলভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এ কর্মশালায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন আদালতের ২৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।এ সেমিনারের অংশ নিতে মনোনীত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে করণীয় বিষয়েও অবহিত করা হয়েছে।বাসস
 
ইত্তেফাক/এমআর