ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার নামক এলাকায় একটি চারতলা বাড়ি ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে ২৪ জনকে উদ্ধার করেছে।
IMG0
মঙ্গলবার সকালে ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় ভেঙে পড়ে বহুতলটি। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে বৃহমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বাহিনীর প্রধান পি এস রাহাঙ্গদলে নিজেই আশঙ্কা প্রকাশ করেন। যত দ্রুত সম্ভব তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিসি।
IMG1
বহুতল ভেঙে পড়ার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরে এই সব বিপর্যয় ঘটে। ঘাটকোপারের বহুতলটি সেই রকম কোনো কারণেই ভেঙে পড়েছে কি না, এখনও তা স্পষ্ট নয়। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
