আদমদিঘির আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৪:০৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার আদমদিঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনসার আলী মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগে আনসার আলীর অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দল এক নিষ্ঠাবান নেতাকে হারালো।
 
শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেলাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
ইত্তেফাক/কেকে