কুলাউড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২১:৪৬
মৌলভীবাজারের কুলাউড়ায় বেশিরভাগ বাড়িতে ফলের গাছ নেই। এই এলাকার বসতবাটিতে আকাশি ও আগর গাছ লাগানো হয়েছে।
 
এ কারণে ‘গাছ লাগান, ফল খান’এই স্লোগানকে সামনে রেখে মুক্ত স্কাউট গ্রুপ এই এলাকায় ফল গাছ রোপণের উদ্যোগ নেয়। গত মঙ্গলবার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। সেখানে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের মধ্যে ৩৪০টি পেয়ারার চারা বিতরণ করা হয়।
 
চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ ও উপজেলা নির্বাহী অফিসার চৌধূরী গোলাম রাব্বী।
 
ইত্তেফাক/ইউবি