আব্রাহাম লিংকনের পরই আমার অবস্থান: ট্রাম্প

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৯:২৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কঠিন নয়। তার জন্য এই দায়িত্ব পালন করা খুব সহজ। নিজের লক্ষ্য পূরণে সমর্থ হবেন বলে মঙ্গলবার ওহাইওতে এক সমাবেশে এসব মন্তব্য করেন ট্রাম্প। 
IMG0
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে তিনিই সবচেয়ে ভাল অবস্থানে আছেন। ব্যতিক্রম কেবল প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তারপরেই আমার অবস্থান, বলেন ট্রাম্প। ওহাইও রাজ্যের ইয়ংস্টোনে আয়োজিত সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচকদের উদ্দেশে বলেন, তারা বলেন, আমি না কি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারছি না। কিন্তু তারা সঠিক বলছেন না। আমার জন্য এই দায়িত্ব পালন অনেক সহজ কাজ। আমি আপনাদের বলতেই চাই, সত্যিই এটা সহজ। 
IMG1
অন্যদিকে গতকাল টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করেছি। বুঝেছি, কোনোভাবেই তৃতীয় লিঙ্গকে সামরিক বাহিনীতে কাজ করতে দেওয়া সম্ভব নয়। তাদের কাজে সরকার অনুমতি দেবে না। সিএনএন ও হাফিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সেতু