জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১১:৪৫
 
রাজধানীর তেজগাঁও এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে নবীন হোসেন রাব্বি (৩৩) নামে এক জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে। 
 
র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার উপপরিচালক মেজর রইসুল আজম জানান, বুধবার রাতে র‌্যাব-১১ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃত রাব্বি জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে