এক অ্যালবামে ২শ র‍্যাপার

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১১:৫৮
 
বিশ্বজুড়ে র‌্যাপার অ্যাকন, ফিফটি সেন্ট কিংবা স্নুপ ডগ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। র‍্যাপ গানের রেশ এসে পড়েছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও। অনেক তরুণ সঙ্গীতপ্রেমীরা ঝুঁকছেন র‍্যাপ গানের দিকে।
 
গত বছর  ১০০ জন র‍্যাপার নিয়ে তৈরি ‘দেশি হিপহপ ভলিউম ১’ নামক একটি গানের অ্যালবামের মাধ্যমে মুর্তজা মাহমুদ উপল নামক একজন শিল্পী বাংলাদেশের র‍্যাপ সঙ্গীতকে ভিন্ন ধারায় এগিয়ে নিতে কাজ করছেন। অ্যালবামটির ব্যবস্থাপক কর্ণধার এবং উদ্যোক্তা হচ্ছেন মর্তুজা মাহামুদ উপল (Lucifer)। বাংলাদেশ ছাড়াও এখানে অংশগ্রহণ করেছিল ঘানা, জাম্বিয়া, আমেরিকা, সৌদি আরব, চীন, ভারত এবং ইউরোপের বিদেশী এবং প্রবাসী র‍্যাপাররা।
 
এরই ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষে র‍্যাপ সংগীত ভক্তদের জন্য মুর্তজা মাহমুদ নতুন আঙ্গিকে নিয়ে আসছেন ‘দেশী হিপহপ ভলিউম-২’। এই অ্যালবামটিতে অংশগ্রহন করেছেন ২০০ জন র‍্যাপার। এবার অংশগ্রহন করছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেরা ব্যাপাররা।
 
ব্যবস্থাপক কর্ণধার মুর্তজা মাহমুদ উপল বলেন ''দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় হিপহপ গায়কদের আরো উৎসাহ দিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌছে দিতেই আমার এই প্রয়াস।'' তিনি আরো জানান ''এবারের ঈদেই এ্যালবামটি বাজারে আসবে।'' গতবারের মত এবারের এ্যালবামটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এই তরুণ।
 
অ্যালবামটি ডিজিটালি মুক্তি পাচ্ছে বিভিন্ন লোকাল এবং আন্তজাতিক ওয়েব সাইটে। লোকাল ওয়েবসাইট গুলোর মধ্যে আছে GP music, Airtel-Robi Younder, Surjorajjo এবং আন্তর্জাতিক  ওয়েবসাইট গুলোর মধ্যে আছে i-tune,Amazon,Google play, Saavn, Gaana, Beatport- Napster, Spotify ইত্যাদি । এরপর তা বাজারে প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/আনিসুর