ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জন গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৫৭
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী  নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক  বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ১৯ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, শৈলকুপা ৬ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম।