বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৬:৪৮
 
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটা ৪৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত্ করে এই খসড়া হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
খসড়া হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শৃঙ্খলা বিধিমালার চূড়ান্ত ড্রাফট প্রধান বিচারপতির কাছে দিয়েছি। রাষ্ট্রপতি চূড়ান্ত সম্মতি দিলে এটি গেজেট হবে।
 
এর আগে প্রধান বিচারপতির সঙ্গে এই খসড়া বিধিমালা নিয়ে দুটি বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই বৈঠক শেষে আজ খসড়া হস্তান্তর করা হলো।

ইত্তেফাক/এএম।