ময়মনসিংহের মুক্তাগাছায় অপহরণের আটদিন পর তামিম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকার জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুক্তাগাছার শহরতলী পাড়াটঙ্গি এলাকার বাসিন্দা জসিমের ছেলে তামিমকে তার খালাতো বোনজামাই পার্শ্ববর্তী কান্দুলিয়ার বাসিন্দা শাকিল বেড়ানোর কথা বলে অপহরণ করে। পরে শাকিলের সহযোগী ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ির বাসিন্দা ওসমান এবং রবিন মিলে ভ্যান রিকশা যোগে বানর দেখানোর কথা বলে পঁচিশমাইল এলাকায় তামিমকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, এঘটনায় তামিমের পিতা জসিম বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় রবিনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান
