রবিবার জাতীয় নাট্যশালায় 'কহে বীরাঙ্গনা'

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২২:৩৯
 
রাজধানীর জাতীয় নাট্যশালায় রবিবার সন্ধ্যা ৭টায় মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে নাটক 'কহে বীরাঙ্গনা'। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
 
মহাভারতের নারী চরিত্র 'শকুন্তলা', 'দ্রৌপদী', 'দুঃশলা' ও 'জনা'কে নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। এতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। নাটকের অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করা যাবে- ০১৭১৭-৩৮৬৬৪৬ এই নম্বরে।
 
তিন দিনের ঝটিকা সফরে ঢাকায় আসছে সিলেটের কমলগঞ্জের নাটকের দল মণিপুরি থিয়েটার। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে তারা পরিবেশন করবে দুটি নাটকের খণ্ডাংশ এবং একটি পূর্ণ নাটক।
 
ইত্তেফাক/জামান