৭৮ হজযাত্রীকে রেখেই চলে গেল সৌদি বিমান

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৯:৩০
 
৭৮ জন হজযাত্রীকে না নিয়েই সৌদি এয়ারলাইনের নির্ধারিত দুটি ফ্লাইট সৌদি আরবে চলে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা ও সোয়া সাতটায় ওই ফ্লাইটগুলোর উড্ডয়নের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ওই যাত্রীদের ফেলে রেখে যায় সৌদি বিমান।
 
এ প্রসঙ্গে বিমান বন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কী কারণে এমনটি ঘটেছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে রেখে যাওয়া যাত্রীদের জন্য হজ ক্যাম্পে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য জানান, সন্ধ্যা ছয়টার ফ্লাইটের হজযাত্রীরা বিকাল চারটার মধ্যেই বিমান বন্দরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বিমানের ভেতর লাগেজ বা ব্যাগপত্র পরিবহন করবেন কি না এ নিয়ে তাদের সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটে। 
 
সৌদি এয়ারলাইন জানিয়েছে, থেকে যাওয়া হজযাত্রীরা জনপ্রতি ৩০০ ডলার করে জরিমানা দিলে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
 
ইত্তেফাক/কেকে