জার্মানিতে ছুরি হামলায় নিহত ১

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১০:০৬
উত্তর জার্মানির হামবুর্গে একটি সুপার মার্কেটে ছুরি হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হামলার ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। 
 
পুলিশের মুখপাত্র টিমো জিল জানিয়েছেন, হামলার পর তদন্ত চলছে। হামলার কারণ এখনো জানা যায়নি। তিনি জানান, রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে হামলাকারী সুপারমার্কেটে প্রবেশ করে এই হামলা চালায়। এরপর তাকে ধাওয়া করলে সে বাইরে গিয়েও পথচারীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
IMG0
তবে কি কারণে ওই ব্যক্তি এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু