ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া সন্ত্রাস বিরোধী যৌথসভার আয়োজন করেছে। বিদেশী যোদ্ধাদের হুমকি ক্রমেই বেড়ে যাওয়ার কারণে শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সোলায়েশি শহরে দিনব্যাপী ছয় দেশীয় এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আয়োজক দুই দেশ ছাড়াও আরো অংশ নিচ্ছে মালয়েশিয়া, ফিলিপাইন ও নিউজিল্যান্ড।
IMG0
উল্লেখ্য, ফিলিপাইনকে ইসলামিক স্টেটপন্থী (আইএস) জঙ্গিদের মোকাবেলা করতে হচেছ বলে আলোচনায় বিষয়টি বেশ গুরুত্ব পায়। অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীরা দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনে ইসলামিক স্টেটপন্থী (আইএস) জঙ্গিদের ঘাঁটি গড়ে তোলার চেষ্টা ও সন্ত্রাসবাদ দমনে যৌথ উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন। এএফপি।
ইত্তেফাক/সেতু
