আফগানিস্তানের গজনীতে জেলা পুলিশ প্রধান নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৫১
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের গিলার জেলায় তালেবান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শনিবার প্রধান পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দুই জন আহত হয়েছে। প্রদেশের এক কর্মকর্তা একথা জানান।
 
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফাহিম আমারখিল বলেন, শনিবার ভোরে ঘটনাটি ঘটে। জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গিলার জেলার প্রধান পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন হেমাতের কাছে ফোন করে সাহায্যের জন্য তাকে সেখানে যেতে বলা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছলে জঙ্গিদের গুলিতে নিহত হন।
 
মুখপাত্র আরো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জেলা পুলিশ প্রধান মাতিন হেমাত এই বন্দুকযুদ্ধে নিহত ও অপর দুই পুলিশ আহত হয়েছেন।’ সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির