‘আসল’ বিএনপির প্রধান এখন টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২১:১৯
‘আসল’ বিএনপির মুখপাত্র ও সংগঠক কামরুল হাসান নাসিম রাজনীতিতে বিরতি দিয়েছেন। তিনি এখন টেলিফিল্ম নির্মানে ব্যস্ত। সিনেমা বানানোরও পরিকল্পনা করছেন। ইতিমধ্যে টেলিফিল্মের শ্যুটিং শুরু হয়েছে। ৪ আগস্ট শেষ হবে টেলিফিল্মের শ্যুটিং।
 
কামরুল হাসান নাসিম সাংবাদিকদের জানান, দেশের নাটক-সিনেমাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যেতে কদিন ধরে খুব ব্যস্ত। ২০১৮ সালে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করবো। তার আগে এই বছরে ছয়টা টেলিফিল্ম নির্মাণ করবো। দেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতে আমূল সংস্কার ও পরিবর্তনের জন্য আন্তর্জাতিক মানের টেলিফিল্ম নির্মান করছি। প্রথমটার কাজ চলছে। তার পরেই এই টেলিফিল্মের গল্প ইস্যুতে আদ্যপ্রান্ত বলার জন্য সংবাদকর্মীদের সঙ্গে বসবো।
 
প্রসঙ্গত যে, কামরুল হাসান নাসিম বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টা করেন। কয়েক দফা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলেরও চেষ্টা করেন। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় শিকার হন কামরুল হাসান নাসিম সমর্থিত ‘আসল’ বিএনপির নেতা-কর্মীরা। তার একটি গাড়ীও আগুন পুড়িয়ে দেয় বিএনপি কর্মীরা।
 

ইত্তেফাক/এএম।