‘সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের অনেকেরই জামানত হারাতে হবে’

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:০৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, দেখা যাবে কার কতটুকু জনপ্রিয়তা আছে। সহায়ক সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের অনেকেরই জামানত হারাতে হবে। 
 
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি গিয়াস উদ্দিন, আতাউর রহমান খাঁন আঙ্গুর, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল হাই রাজু, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাখাওয়াত হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, সাধারণ সম্পাদক ও  সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়াম্যান আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি