মত্স্য কন্যাদের নিয়ে কল্পকাহিনির অন্ত নেই? গ্রিক পুরাণ থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রচলিত প্রাচীন কল্পকাহিনিতে মত্স কন্যাদের কথা শোনা যায়। মত্স্য কন্যা বলতে মানুষের কল্পনায় বিরাজ করে-অপরূপ সুন্দরী নারী শরীরের নিচের দিকটা মাছের আকৃতি।
সমপ্রতি কল্পনার সেই মত্স্য কন্যাদের দেখা মিলছে সুন্দরী প্রতিযোগিতায়। তবে এদের কেউ-ই আসলে সত্যিকারের মত্স্য কন্যা না। মূলত মত্স্য কন্যার সাজে সেজে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা।
এবছরের নভেম্বরেই মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব মত্স্য সুন্দরী প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার জন্য যুক্তরাজ্য থেকে সেরা মত্স্য কন্যাকে খুঁজতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সুন্দরী মত্স্য কন্যারা শনিবার জড়ো হয়েছিলেন নর্থ হ্যাম্পটনের বিলিং অ্যাকুয়াড্রোমে।
শুধু সুন্দরী হলেই হবে না একই সঙ্গে তাদের কাল্পনিক মত্স্য কন্যা হয়ে ওঠার লড়াইয়েও অবতীর্ণ হতে হবে। সফল মত্স্য কন্যা হয়ে ওঠার জন্য পানিতে সাঁতারের অভিজ্ঞতাসহ নানা ধরনের প্রশিক্ষণ নিয়েছেন তারা।-ইউপিআই
ইত্তেফাক/নূহু
