সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্রাজিলের সেনাবাহিনী রিও ডি জেনিরোতে ১০ হাজার সেনা নিযুক্ত করেছে।
শুক্রবার অভিযানের জন্য সেখানে সাড়ে আট হাজার সেনা পাঠানো হয়। পুলিশ এবং মহাসড়কের টহল কর্মকর্তারা সেনাবাহিনীর সাথে যোগ দেবে। এক বছর আগে অলিম্পিক গেম শেষ হওয়ার পর থেকে রিওতে সহিংসতা বেড়ে গেছে। রিওতে এই সময়ের মধ্যে ৯০ জনের বেশি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
গত রবিবার পুলিশ পরিবারের সদস্যরা পুলিশ হত্যা এবং সরকারের সহায়তা বাড়ানোর জন্য কোপা-কাবানোতে বিক্ষোভ করেন। বিবিসি।
ইত্তেফাক/আনিসুর
