‘বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিল এগিয়ে নেওয়া সম্ভব নয়’

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১০:১৯
 
যুক্তরাষ্ট্রে শীর্ষ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ওবামাকেয়ার বাতিল করতে রিপাবলিকানদের নতুন স্বাস্থ্য বিল এগিয়ে নেওয়া সম্ভব নয়।
 
স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি তার সহকর্মী এবং মার্কিনীদের উদ্দেশে এই কথা বলেন। তিনি এই সময় সিনেটর সুসান কলিনস এবং লিসা মুরকোয়াস্কির দিকে তাকিয়ে হাঁসেন। এই তিনজনই সিনেটে স্বাস্থ্য বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
 
প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, তিনজন রিপাবলিকান আমেরিকার জনগনকে নীচে নামিয়ে দিয়েছেন। তারা ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়েছেন। খবর সিএনএন।
 
ইত্তেফাক/আনিসুর