১১ আগস্ট আসছে চার হিরোর ‘মার ছক্কা’

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৩:২৮
 
আসছে ১১ আগস্ট মুক্তি পাচ্ছে হিরো আলমের প্রথম ছবি ‘মার ছক্কা’ মুভি। মঈন বিশ্বাস পরিচালিত মার ছক্কা সিনেমাটিতে ক্রিকেট খেলাকে হাইলাইট করেই ছবিটির গল্প।
 
‘মার ছক্কা’ ছবিতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি ও আলেকজান্ডার বো। তাদের সঙ্গে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম হিরো আলম খ্যাত আশরাফুল আলম।
 
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, অরুনা বিশ্বাস, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে, অন্যান্য। সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে।
 
সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।
 
হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।
ইত্তেফাক/আনিসুর