স্পেনে সংগীত উৎসবে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৩:৫১
 
স্পেনের বার্সিলোনা নগরীর কাছে শনিবার সংগীত উৎসব চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কর্তৃপক্ষ ২২ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সান্তা কোলোমা ডি গ্রামেনেটের টোমোরোল্যান্ডের দিকে ছুটে যায়। তারা ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।IMG0
 
উৎসবে অংশ নেয়া মোট ২২ হাজার ১৪৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি’র।
 
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও আয়োজকরা ফেসবুকে জানায়, কারিগরী ত্রুটির কারণেই এমনটা হয়েছে।বাসস
 
ইত্তেফাক/এমআর