চীন সেনাবাহিনীর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৬:২৬
চীনে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)’র ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএকে আরো শক্তিশালী ও আধুনিকায়নের চেষ্টা চালিয়ে আসছেন। 
 
তিনি সশস্ত্র বাহিনীর ওপর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার করেছেন। উল্লেখ্য, এটি বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনী। শি একটি ছাদ খোলা জিপ গাড়িতে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সৈন্যদের অভিবাদন গ্রহণ করেন। 
 
তিনি বলেন, কমরেড, আপনারা কঠোর পরিশ্রম করছেন। এর জবাবে সৈন্যরা বলেছে, ‘আমরা দেশের মানুষের সেবা করে যাচ্ছি!’ চীন মার্চ মাসে জানিয়েছে, তারা এ বছর প্রতিরক্ষা খাতে প্রায় সাত শতাংশ ব্যয় বাড়াবে। দেশটি ১৯৯১ সাল থেকে সামরিক খাতে ব্যয় বাড়িয়ে আসছে। এ বছরই খাতটিতে সবচেয়ে কম ব্যয় বাড়ানো হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির