সিলেটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০০:৫৬


সিলেটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত।
সিলেট এবং সিলেটের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের সর্বমোট ৫৫টি টিম অংশগ্রহনে সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

উক্ত প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে ছিল- ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রাম কন্টেস্ট, আইসিটি কুইজ কন্টেস্ট, লগো ডিজাইন কনটেস্ট এবং টি-শার্ট ডিজাইন কনটেস্ট। ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট এ অংশগ্রহনকারী ৫৫টি টিমের মধ্যে সর্বমোট ৬টি টিমকে পুরুস্কার প্রদান করেন। এতে প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম এবং দ্বিতীয় হয়েছে লিডিং ইউনিভার্সিটির টিম। তার পরের র্যাংকিংয়ে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটান ইউনিভার্সিটি, সিলেট।

আইসিটি কুইজ কনটেস্ট এ লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী ইমদাদ হোসেন প্রথম এবং রানার আপ যৌথভাবে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী জাওয়াল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটির সি.এস.ই.বিভাগের শিক্ষার্থী রাফি চৌধুরী।

লোগো ডিজাইন ইভেন্টে প্রথম লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু ইউসুফ বিপ্লব ও রানার আপ সিএসই বিভাগের শিক্ষার্থী আসিফ সুহান। টিসার্ট ডিজাইন ইভেন্টে প্রথম লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নাবিল হাসান এবং রানার আপ সিএসই বিভাগের শিক্ষার্থী আসিফ সুহান।

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী পারমিতা ও প্রমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে এবং বর্তমান সরকারের ভিশনকে সামনে রেখে আগামী ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে আজকের এই তরুন সমাজের ভুমিকা অপরীসিম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম আলী আক্কাস। এছাড়াও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সদস্যবৃন্দ।

ইত্তেফাক/নূহু