শুরু হলো ‘রিদম অব সং’

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১১:৫২
 
পুরনো দিনের জনপ্রিয় গান, বাংলা সিনেমার সোনালী দিনের গান নিয়ে বৈশাখী টেলিভিশনের ভিন্ন আয়োজন ‘রিদম অব সং’। সব শ্রেণীর দর্শককে মাথায় রেখেই অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়েছে।
 
গতানুগতিক ধারা থেকে একটু ব্যতিক্রম ফিউশন মিউজিক এর সমন্বয়ে নতুন পুরাতন কণ্ঠশিল্পীর অংশগ্রহণে ‘রিদম অব সং’ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে, প্রথম পর্বটি সাজানো হয়েছে এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজাকে নিয়ে।
 
লিটু সোলায়মান এর প্রযোজনা অনুষ্ঠানটি এখন থেকে দেখবেন প্রতি সোমবার রাত ৮ টায় শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।
 
ইত্তেফাক/আনিসুর