ইসির সংলাপ শুরু

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১২:০০
একাদশ সংসদ নির্বাচন নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।  আজ সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপ শুরু হয়। সংলাপে আমন্ত্রিত ৫৯ জন প্রতিনিধির মধ্যে ৩০ জন অংশ নিয়েছেন। সংলাপে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাঙ্গা অারোপ করেছে কমিশন। 
 
আজ দুপুর দেড়টায় সংলাপ শেষ হবে। বিকাল ৪টায় সংলাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার।
 
ইত্তেফাক/এমআই