ভেনিজুয়েলায় বিরোধীদলের ফের বিক্ষোভের ডাক

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৩:৪০
ভেনিজুয়েলার বিরোধীদল সোমবার ও বুধবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। দেশটির শক্তিশালী নতুন পার্লামেন্টের উদ্বোধনের প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। 
IMG0
জানা গেছে, নতুন এই পার্লামেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন করবে। বিরোধীদলের সিনিয়র নেতা হেনরিক ক্যাপ্রিলেস রবিবার বলেন, ‘আমরা এই প্রতারণামূলক প্রক্রিয়াকে স্বীকৃতি দিবো না।’ 
IMG1
উল্লেখ্য, দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের সময় ব্যাপক সংঘর্ষে অন্তত দশজন প্রাণ হারায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু