নেত্রকোনার পূর্বধলা উপজেলা কংস নদে চুরেরভিটা এলাকায় বালিবাহী ট্রলার ডুবিতে রবিবার বিকেলে এক বালি শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি পূর্বধলা উপজেলার পূর্ব খলিশাপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একটি বালি বোঝাই ট্রলার নিয়ে ১৫ জন বালি শ্রমিক বালিঘাটের দিকে যাওয়ার পথে কংস নদীর চুরেরভিটা কুড়পাড়ের কাছে এলেই স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকরা তীরে উঠলেও বাচ্চু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
ধলা মুলগাঁও ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান নূরুল আমিন খান জানান, ঘটনার পর সকাল থেকেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে নিঁখোজকে উদ্ধারের চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা দেড়টা) উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
