আফগানিস্তানের কাবুলে ইরাক দূতাবাসে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শার-এ নাউ এলাকায় অবস্থিত দূতাবাসটির সামনে আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার শুরু। সেখানে এখন তিন বন্দুকধারী জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে।
কাবুলে তালেবানের হামলায় ৩৫ জন নিহত হওয়ার এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটলো। হামলায় হতাহতের খবর এখনো জানা যায়নি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, দূতাবাসের ভেতরে জঙ্গিমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দূতাবাসের সব কর্মকর্তারা নিরাপদে আছে বলে দাবি করেন তিনি। তবে হামলায় নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণ হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দানিশ দাবি করেন ঘটনাস্থলে এখনো তিন বন্দুকধারী রয়েছে। এদিকে আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের মাধ্যমে দাবি করেছে, তাদের দুই ‘যোদ্ধা’ গেটে আত্মঘাতী হামলা করে গেট উড়িয়ে দিয়েছে এবং সেখানে ৭ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আর দুই যোদ্ধা দূতাবাস কম্পাউন্ডে রয়েছে। বিবিসি ও রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
