খুলে দেয়া হয়েছে হুখৌ জলপ্রপাত

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:৩০
চীনের ইয়েলো রিভারে হুখৌ জলপ্রপাত রবিবার দর্শকদের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। সানজি প্রদেশে প্রবল বৃষ্টিতে ইয়েলো রিভারে সৃষ্ট বন্যার কারণে ২৬ জুলাই কর্তৃপক্ষ জলপ্রপাতটি বন্ধ করে দেয় ।
 
ইয়েলো রিভারের উজানে ইউলিন এলাকাতে গত শনিবার বন্যায় ১০ জনের মৃত্যু হয় ও একজন নিখোঁজ রয়েছে। সিনহুয়া। 
 
ইত্তেফাক/সাব্বির