‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:৪৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। 
 
সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় বৃক্ষ ও ফলদ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
 
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মাদ মোর্তজা আহসান। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সংসদ উপনেতার পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান, সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া, কাজী আবুল কালাম, আরিফুর রহমান পথিক, আরিফ হোসেন, মিজানুর রহমান, কবির হোসেন ঠাণ্ডু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি