শো থেকে একের পর এক সঙ্গী হারাচ্ছেন ভারতের বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা। এবার তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন আরেক বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং। ভারতী ও তাঁর বাগদত্ত, লেখক হর্শ লিম্বাছায়ার উপর অনেক আশা-ভরসা ছিল কপিল শর্মার। কিন্তু সেই আশায় বস্তুত জল ঢেলে দিয়েছেন ভারতী। তবে শো ছেড়ে যাওয়ার কারণ কপিলের সঙ্গে মনোমালিন্য নয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীকে অন্য একটি কমেডি শোতে বিচারকের ভূমিকায় দেখা যাবে এবং সেই কারণেই তাঁকে ছাড়তে হচ্ছে কপিল শর্মাকে। সঙ্গীত পরিচালক অনু মালিকের সঙ্গে বিচারকের আসনে দেখা যাবে ভারতীকে অ্যান্ড টিভির ‘কমেডি দঙ্গল’ শো-তে। সম্প্রতি সেই শোয়ের প্রোমোও এয়ার হয়ে গিয়েছে।

অর্থাৎ ‘দ্য কপিল শর্মা শো’-এর আগামী কয়েকটি এপিসোডের পর থেকেই আর দেখা যাবে না ভারতীকে। তবে তাঁর বক্তব্য, তিনি যে ‘কমেডি দঙ্গল’ শো-তে যাবেন সেটা কপিল শর্মা প্রথম থেকেই জানতেন। বরং ‘কমেডি দঙ্গল’ সাইন করার পরেই তাঁর কাছে আসেন কপিল শর্মা। এবেলা।
ইত্তেফাক/রেজা
