মধুখালীতে খাল দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ!

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০২:১২

মধুখালী পৌরসভা এলাকায় চন্দনা নদী সংযোগ খালের প্রায় ১০টি পয়েন্টে খালের মুখ বন্ধ করে প্রভাবশালীরা বাড়িঘর নির্মাণ এবং বাজার এলাকায় মার্কেট নির্মাণ করেছে। এতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পৌরবাসী। 

 

পূর্ব গোন্দারদিয়া মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম গোন্দারদিয়া বিশ্বাস ও মল্লিকপাড়া পর্যন্ত এবং মির্জা বাড়ির পাশ দিয়ে পশ্চিম উত্তরে ঢাকা-খুলনা মহাসড়কের নিচ দিয়ে পিয়াজ বাজার হয়ে চন্দনা নদী সংযোগ খাল, মহাসড়কের চুঙ্গির খালের মাথা বন্ধ করায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

গোন্দারদিয়া মেল্যাা বাড়ির পাশ দিয়ে উত্তর দিকে মধুখালী বাজারের ভিতর দিয়ে চন্দনা নদী সংযোগ পিয়াজ বাজার সংযোগ খাল দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। গোন্দারদিয়া মাদ্রাসা হয়ে দক্ষিণ পাশে মোল্যা পাড়া মাঠমুখী খাল মহাসড়ক হয়ে চন্দনা নদী সংযোগ খাল বন্ধ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার মরিচসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে।

মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জানান, খুব শিঘ্রই খাল সংলগ্ন জমির মালিকদের নিয়ে আলোচনা  করে  খাল সংস্কার এবং জলবদ্ধতার সমাধান করা হবে ।

ইত্তেফাক/নূহু