তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান, ৫ শতাধিক অভিযুক্ত আদালতে

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৪২
গত বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতারকৃত ৫শ’ ব্যক্তিকে ওই পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে দিয়ে ওই অভ্যুত্থানের ঘটনার বিচার শুরু হল। তাদের বিরুদ্ধে সরকার উৎখাত এবং প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
 
অভ্যুত্থানের সময় অভ্যুত্থানকারীদের কথিত সদর দপ্তর আঙ্কারার আকিনসি বিমান ঘাঁটিতে এই আদালতটি স্থাপন করা হয়েছে। তুরস্কে অভ্যুত্থানের সাথে যুক্ত এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় বিচার। এই মামলার প্রধান সন্দেহভাজন ফেতুল্লা গুলেন দেশের বাইরে আছেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তুরস্কের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর অনুরোধে সাড়া দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। এদিকে ওই ৫শ’ ব্যক্তিকে আদলতে হাজির করার প্রতিবাদে আঙ্কারায় বিক্ষোভ করেছেন তাদের স্বজন ও সমর্থকরা। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির