বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টাকারীরা অস্তিত্ব সংকটে: রেলপথমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৪৩
 
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনদিন বাংলার ইতিহাস রচনা করা যায়নি যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টা যারাই করেছে তারাই আজ অস্তিত্ব সংকটে পড়ে দিশেহারা।
 
মঙ্গলবার শোকাবহ আগস্টের প্রথম দিন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো অনুষ্ঠান এবং রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে “শোকের পংক্তিমালা” নামে বিশ্ব কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো এদেশের মাটিতে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়ায় এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি এসব কর্মকাণ্ডের কারণে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। অপর একটি অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
 

ইত্তেফাক/এএম।