মস্কোর আদালতে গুলি, নিহত ৩

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৯:৩১
রাশিয়ার রাজধানী মস্কোর এক আদালতে গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই জিটিএ গ্যাংয়ের সদস্য।
 
পুলিশের মুখপাত্র জানিয়েছে, ডাকাতির অভিযোগে ৫ জনের শুনানি চলছিল। এমন সময় তারা বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় ২ অপরাধী ও ৩ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে। আদালত ভবনে কিছুক্ষণের জন্য কর্মকাণ্ড বন্ধ থাকার পরে আবার পুরোদমে শুরু হয়েছে।
 
জানা গেছে, বিবাদীরা জিটিএ গ্যাংয়ের সদস্য। মধ্য এশিয়ার নাগরিকদের নিয়ে গঠিত এই গ্যাংটির বিরুদ্ধে মস্কো এলাকায় বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির