টনি ডায়েসকে নিয়ে চার বছর পর নির্মাণে জামিম

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:১০
 
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সৈয়দ জামিম দীর্ঘ চার বছর ছিলেন পরিচালনার বাইরে। বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্মাণ করে জনপ্রিয়তা পাওয়া এই নির্মাতা ২০১৩ সালে পাড়ি জমান আমেরিকায়। কিন্তু নাটকের প্রতি নিখাদ টান তাকে আবারো ফিরিয়ে এনেছে নির্মাণে।
 
তাই বিরতি কাটিয়ে আবারো নাটক নির্মাণ করলেন। এর নাম ‘অনাহূত’। লিপি মনোয়ারের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন টনি ডায়েস, মিলা হোসেন, শিরিন বকুল, দিপু সুলতান বোখারী ও দীপ্র প্রমুখ।
IMG0
নির্মাণে ফেরা প্রসঙ্গে জামিম বলেন, নাটকের প্রতি ভালোবাসার কারণেই আবারো ফিরেছি। এখন থেকে পরিচালনায় নিয়মিত থাকবো। এখানে (আমেরিকায়) থেকেই নাটক বানাবো। বরাবরের মত দর্শকের কথা মাথায় রেখেই নাটক নির্মাণ করবো, যেন সবার পছন্দ হয়।
 
এদিকে ‘অনাহূত’ ছাড়া আরো তিনটি নাটক নির্মাণের প্রস্তুতি নিয়েছেন জামিম। প্রীয়ন্তি এডিট এন্ড ইফেক্টস প্রযোজিত ‘অনাহূত’ নাটকটি আসন্ন কোরবানির ঈদে এটিএন বাংলা চ্যানেলে প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর