মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:২৫
 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জীবন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলো উপজেলার বাখরনগর গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দিবাগত রাতে বাখরনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
জানা যায়, গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাখরনগর গ্রামের মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জীবন মিয়ার নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, আসামিকে বুধবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে